Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

নগরীর বাটার মোড়ে এ মেলার উদ্বোধন করা হয়।

রাজশাহী: রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অমর একুশে বইমেলা’।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নগরীর বাটার মোড়ে ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’ এর আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা বলেন, মহান ভাষা আন্দোলনে শহিদদের স্মরণেই এই আয়োজন। এমন দিনে এই ভাষার কারিগরদের একটা সম্মিলন ঘটানোই আমাদের উদ্দেশ্য। দুই দিনব্যাপী আমরা বই, কবিতা ও আড্ডার মাধ্যমে এটিকে উদযাপন করতে চাই। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে।

বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলার উদ্বোধন কালে ‘রাজশাহী রাইটার্স কালেক্টিভ’র সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর