Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এতিম শিশুদের সাথে ইফতার করলেন এমপি মিলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪

এতিম শিশুদের সাথে ইফতার মাহফিলে এমপি মিলন।

রাজশাহী: রাজশাহীতে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে এতিম শিশুদের সাথে ইফতার করেছেন রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবা উপজেলার বায়া বাজার এলাকায় অবস্থিত শিশু পরিবারে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

ইফতার শেষে এমপি মিলন বলেন, ‘রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। যারা পরিবারহীন, প্রতিদিন সংগ্রাম করে বড় হচ্ছে—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা সৌভাগ্যের বিষয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি চাই না, কোনো শিশু নিজেকে একা মনে করুক। তারা যেন বুঝতে পারে—সমাজ তাদের পাশে আছে, রাষ্ট্র তাদের অভিভাবক।’

এতিম শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে মানুষ হবে—এটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও নেতা উঠে আসবে।’

এতিম শিশুদের মধ্যে ইউসেফ স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাহেব আলী বলে, ‘এমপি স্যার আমাদের সঙ্গে বসে ইফতার করেছেন। খুব ভালো লাগছে।’
আরেক শিশু ঈদ-উল আলী বলে, ‘তিনি (এমপি) আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন।”

মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর