Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসক নিহতের ঘটনায় আটক ৩

লোকাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪

শার্শায় দুর্বৃত্তের হামলায় নিহত পল্লি-চিকিৎসক আল-আমিন। ছবি: সংগৃহীত

বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় দুর্বৃত্তের হামলায় আলামিন হোসেন (৩৮) নামে এক পল্লী চিকিৎসক নিহতের ঘটনায় ৩জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- শার্শা থানার নাভারণ-দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল হোসেনের ছেলে আলাল হোসেন, জামির হোসেনের ছেলে লালন হোসেন এবং আব্দুল কাদেরের ছেলে সেলিম মিয়া।

নাভারণ সার্কেলের এসপি আরিফ হোসেন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ, র‍্যাব ও ডিবি যৌথভাবে কাজ করছে। আটক তিনজনের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত আলামিনের পথরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রায় তিন মাস আগে আলামিনের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর