Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় হাসপাতাল পরিষ্কার কাজে মুফতি আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮

কুষ্টিয়া: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করলেন মুফতি আমির হামজা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে যোগ দেন।

এ সময় আমির হামজা বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে যেসব সংকট রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা না এই হাসপাতালের যারা ডাক্তার-কর্মকর্তা রয়েছেন তাদেরও মনের দিক দিয়ে পরিষ্কার হতে হবে জনগণকে সঠিক সেবা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আমির হামজা জামাত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আমির হামজার সঙ্গে ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এছাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর