Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নগরীর লবণচরা থানার বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে ঘটনাটি ঘটে। সে লবণচরা থানার ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। দু’টি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম