Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫

খুলনা: খুলনার তেরখাদায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন আহত হয়েছে।

আহতরা হলেন- সুজন, এমরান শেখ, এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা, কমরুল শেখ, হুমায়ুন মোল্লা, সাদী শেখ, সাইফুল মোল্যা ও রাসেল মোল্যা।

স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও জামায়াত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ৯ জন আহত হন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর