Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে বাসের ইঞ্জিন কভারের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের ইঞ্জিন কভারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম মো. সামসুর রহমান (৩৫)। তিনি উখিয়া উপজেলার ডিগ্রি কলেজ শীলেরছড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত কামাল আহম্মেদ।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করে। এ সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে প্রথমে কিছু পাওয়া যায়নি। তবে পরে বাসের ইঞ্জিন কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি চালান জব্দ করা সম্ভব হয়েছে।

উদ্ধার করা ইয়াবা ও আটক চালককে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর