Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আ.লীগের সেই কার্যালয়ে ভাঙচুর, আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৩

খুলনায় আওয়ামী লীগের সেই কার্যালয়ে আগুন।

খুলনা: খুলনায় ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যালয় খুলে পতাকা উত্তোলনের কিছু সময় পর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর শঙ্খ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে মালা পরিয়ে দেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেন। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কার্যালয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিকেলে আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তালাবদ্ধ থাকায় তখন ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। কার্যালয় যারা খুলেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

ওসি বলেন, ‘বিকেলে ঘটনার পর রাতে কয়েকজন বিক্ষুব্ধ ছাত্ররা এসে আগ্নিসংযোগ করে। টানানো দুটি ছবি ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তারা আগুন নিভিয়ে ফেলে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি।’

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর