Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৬

হামলায় আহত ব্যক্তি।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আরেক পরাজিত প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী মোজাম মোড়ে অবস্থানকালে প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর করলে কয়েকজন জখম হন বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছেন, মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীরসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম , হাফিজুর রহমান , ইদ্রিস আলী সরদার , ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড় , শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন এই হামলায় অংশ নেন।

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর