Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার-১ আসনে বিএনপির সহিংতায় নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩

নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ। মাসুদের প্রেস ব্রিফিং

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী বিএনপির সহিংসতায় বিভিন্ন স্থানে জামায়াতের অফিস ও নেতাকর্মীদের বাড়ি ও দোকানে হামলার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিং পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু।

প্রেস ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ বলেন, নির্বাচনের আগে ও পরে চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে সহিংস ঘটনাগুলো ঘটছে তা কাম্য নয়। নির্বাচন পরবর্তী সময়ে আমরা একসঙ্গে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। কারন এ জেলা একক কোন গোষ্ঠী বা দলের নয়। এ জেলা সকলের।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি শুধু জামায়াতের সংসদ সদস্য নই, চুয়াডাঙ্গা-১ আসনের সকলের সংসদ সদস্য। সে কারনে হিংসা হানাহানি ভুলে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রতি ক্ষেত্রে সহিংস আচরণ আমাদের পিছিয়ে দেবে, যেটা আমাদের কাম্য নয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী প্রমুখ।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর