Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা কারাগারে থাকা আ’লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯

শামিকুল ইসলাম সরকার লিপন।

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন। গ্রেফতারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে অন্য মামলায় গ্রেফতার হন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর