Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোমরা স্থলবন্দরে ফের সচল বাণিজ্য কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪

সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-এ আবারও স্বাভাবিক হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্দরে শুরু হয় পণ্য খালাস ও শুল্কায়ন প্রক্রিয়া। এতে শ্রমিক, সিঅ্যান্ডএফ কর্মচারী ও সংশ্লিষ্টদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হয়।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, বন্দরের অভ্যন্তরে দুটি ভোটকেন্দ্র থাকায় জাতীয় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। ছুটি শেষে শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, কার্যক্রম স্বাভাবিক হওয়ায় দ্রুত সময়ের মধ্যে পণ্যজট কেটে গিয়ে বাণিজ্যিক কার্যক্রম আগের গতিতে ফিরে আসবে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর