Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার-৩ আসনে নিজেদের প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার লেবার পার্টির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯

জগদিশ বড়ুয়া

কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে নিজেদের মনোনীত প্রার্থী জগদিশ বড়ুয়ার প্রতি দলীয় সমর্থন প্রত্যাহার করেছে বাংলাদেশ লেবার পার্টি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সই করা এক পত্রে কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সিদ্ধান্তে জগদিশ বড়ুয়ার প্রতি সমর্থন প্রত্যাহার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জগদিশ বড়ুয়া যেন লেবার পার্টির নাম, প্রতীক (আনারস) বা দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের নির্বাচনি প্রচার, এজেন্ট নিয়োগ বা ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে জগদিশ বড়ুয়ার মুঠফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর