Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০

আত্মহত্যার বিষয়ে তদন্ত করছে পুলিশ।

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে সামিয়া নিঝুম (২০) নামে এক মেডিকেল কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত নিঝুমের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা গ্রামে। তিনি একই এলাকার আব্দুস সালামের মেয়ে। সামিয়া ওই বাসায় এক রুম সাবলেট নিয়ে একাই থাকতেন।

বাড়ির দেখভালের দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন জানান, রাতে নিঝুমের বাবা ফোনে মেয়েকে না পেয়ে তাকে রুম থেকে ডেকে দিতে বলেন। পাশের এক ছাত্রীকে নিয়ে দরজায় নক করেও সাড়া না পেয়ে নিঝুমের বাবার পরামর্শে দরজা ভাঙার চেষ্টা করা হয়। দরজা আংশিক খোলার পর দেখা যায়, নিঝুম গলায় দড়ি দিয়ে জানালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

পাশের সাবলেট থাকা এক ছাত্রী জানান, জানুয়ারি মাসের শেষ দিকে নিঝুম পাশের রুম ভাড়া নেন এবং তাদের সঙ্গে খুব বেশি দিনের পরিচয় ছিল না। তার কোনো সমস্যা সম্পর্কেও তাদের জানা নেই।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আইন সবার জন্য সমান: ভূমি মন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর