Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮

প্রতীকী ছবি

রংপুর: জেলার মিঠাপুকুর উপজেলায় নৌকায় চড়ে সেলফি তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা খাতুন (১৫) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’ নামক জলাশয়ে এ ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা স্থানীয় বকুল মিয়ার মেয়ে এবং জোড়গাছ দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।

পারিবারিক সূত্র জানায়, সুবর্ণা তার নিকটাত্মীয়সহ আরও তিনজনের সঙ্গে নৌকায় ঘুরতে বের হন। পুকুরের মাঝখানে পৌঁছে মোবাইল ফোনে সেলফি ও ভিডিও করতে গিয়ে ভারসাম্য হারিয়ে গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গীরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চার সদস্যের ডুবুরি দল প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর সুবর্ণার নিথর দেহ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর