Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলবে বিএনপি: পুতুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩

গণসংযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, কেবল রাস্তা তৈরি করেই একটি জনপদের উন্নয়ন করা যায় না। ওই রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া কোনো সন্তান যদি সম্পদে পরিণত না হয়, তাহলে কোনো দিন উন্নত হয় না। বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি যদি ছোট হয়, আমাদের স্বপ্ন যদি ছোট হয়, তাহলে কিন্তু মানুষ আমাদের ঠকাবেই। কেবল অবকাঠামোগত উন্নয়নে আমরা ভবিষ্যতে সন্তুষ্ট থাকতে চাই না। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি নিশ্চিত করতে চাই।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা মা-বোনদের যথাযথ ইজ্জত-সম্মান নিশ্চিত করতে চাই। আমরা কৃষকদের সম্মান নিশ্চিত করতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ লালপুর-বাগাতিপাড়ায় গড়ে তুলতে চাই। যে পরিবেশে তারা স্কুল কলেজে পড়াশোনা করে দেশের জন্য, এলাকার জন্য এবং পরিবারের জন্য সম্পদ হিসেবে গড়ে উঠবে, বোঝাই হিসেবে নয়।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে পুতুল বলেন, ‘যারা অন্যান্য প্রার্থী আছেন তাদেরকে স্বাগত জানাই। নির্বাচন এমন একটি খেলা, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবেই। কিন্তু ফাউল করতে গেলে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হবে। ফাউল করা বন্ধ করেন।’

এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফিরোজ উদ্দিন, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক হজরত আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর