Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

পাবনা: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাবনা শহর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে পাবনা বাস টার্মিনাল এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্বরে গিয়ে শেষ হয়।

ছাত্রশিবিরের দীর্ঘ ৪৯ বছরের গৌরবোজ্জ্বল পথচলার কথা স্মরণ করে বক্তারা বলেন, একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে ছাত্রসমাজকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তারা দেশ গড়ার কাজে ছাত্রসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর