Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, করা হলো জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮

বগুড়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান।

বগুড়া: বগুড়ায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে মেসার্স আবিদ ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বগুড়া শহরের আটাপাড়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে কারখানায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য ও তাল মিসরি তৈরি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, নকল মোড়কে তাল মিসরি মোড়কজাত করাসহ চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করতে দেখা গেছে বলে জানা যায়। এসব অপরাধের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেসার্স আবিদ ট্রেডার্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করে।

বিজ্ঞাপন

এ ছাড়াও, অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, তার সঙ্গে উপস্থিত ছিল বগুড়া জেলা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো

সম্পর্কিত খবর