Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রাবি প্রফেসর

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫

তারেক রহমানের পক্ষে গণসংযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।

গণসংযোগে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অন্যতম সদস্য, জিয়া পরিষদের সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের স্টেশন সড়ক ও শাপলা মার্কেটসহ বিভিন্ন স্থানে এ গণসংয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো. মজিবর রহমান, সাজেদুর রহমান, এনামুল হক, ফজলে নূর রহমান, হারুনুর রশিদ, সেলিম আবেদীন, আব্দুর রশিদ আঙ্গুর, ফজলু মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

গণসংযোগকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং তারেক রহমানের ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই।

‘বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশে প্রায় ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ এবং তরুণদের শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারেক রহমান ‘

তিনি আরও বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। বগুড়া সদর আসনে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী তারেক রহমান বিজয়ী হবেন ইনশাল্লাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর