Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালুখালী উপজেলা ছাত্রদল নেতা রুবেল বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬

মো. আসাদুজ্জামান রুবেল।

রাজবাড়ী: দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী জেলা ছাত্রদলের এক জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজবাড়ী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলা উপেক্ষা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামান রুবেলকে তার বর্তমান সাংগঠনিক পদসহ সংগঠনের সকল স্তর থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর