Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও: বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও তিন দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় কর্মবিরতির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে অনেক কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শুয়ে পড়ে প্রতীকী কর্মসূচি পালন করেন।

কর্মচারীরা জানান, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক নতুন পে স্কেল নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করতে হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এ ছাড়াও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান কর্মচারীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজমুল হক, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে দাবি উপেক্ষা করলে আত্মহত্যার পথ বেছে নিবে এমন চরম পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তারা।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর