Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে এনসিপির নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও মারপিটের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪

এনসিপির ক্যাম্পে হামলায় আহত কর্মী।

নাটোর: নাটোরের সিংড়ায় এনসিপির নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও মারপিটের অভিযোগ উঠেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হওয়া এই হামলায় এনসিপির ২ কর্মী আহত হয়।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি ক্যাম্পে প্রীতিভোজের সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সঙ্গে এনসিপির কর্মীদের কথা কাটাকাটি ও হাতাহাতির সূত্রপাত হয়। পরে স্থানীয় বিএনপি কর্মীরাও জলিলের সঙ্গে যোগ দিয়ে এনসিপির কর্মীদের পিটিয়ে তাদের নির্বাচনি কার্যালয়ের আসবাব ভাঙচুর করে।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস জানান, এনসিপির কর্মীরা নিজেরাই নিজেদের অফিসের আসবাব ভাঙচুর করেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ গিয়ে আহাদ ও সুলতান নামে আহত ২ এনসিপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২

চকরিয়ায় ৪ ছিনতাইকারী গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২

আরো

সম্পর্কিত খবর