Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে: তাহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২২:০৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০০:৪২

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

কুমিল্লা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ স্বাধীন ও আত্মমর্যাদাশীলভাবে এগিয়ে যাবে, নাকি অতীতের ৫৪ বছরের গাঢ় অন্ধকারে ফিরে যাবে।’

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে তার নির্বাচনি আসনের একটি পার্টি সেন্টারে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক বর্তমান চেয়ারম্যান, কাউন্সিল ও ইউপি সদস্যের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ তিনি আরও বলেন, ‘এই নির্বাচন সিদ্ধান্ত নেবে আমরা ফ্যাসিবাদ ও পরিবারতন্ত্রের রাজনীতিতে প্রত্যাবর্তন করব, নাকি প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করে একটি গণতান্ত্রিক, সুশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব। এই নির্বাচনের মাধ্যমেই জাতীয় সত্তার নতুন বিকাশের উন্মেষ ঘটবে এবং জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটানোর সুযোগ সৃষ্টি হবে।‘

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, সাবেক জেলা আমির মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন ও পৌর আমির মাওলানা ইব্রাহিম।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর