Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩২

অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এমভি তাওছীফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার ভেসেলের মাঝখানে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে।

নৌ-পুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, খবর পেয়ে সত্যতা নিশ্চিত করার পর মরদেহ উদ্ধার করে। মরদেহটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর