Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৩:২২

উদ্ধার করা অস্ত্র, গুলি ও বোমা

ফরিদপুর: সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি রিভলভার, এক রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

সোমবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সদরপুর উপজেলা সদরের পুরাতন সাব-রেজিস্টার অফিসের ভেতরের একটি পরিত্যক্ত বাথরুমে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত বাথরুম থেকে একটি কালো ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। একই স্থানে রাখা কাপড়ের ব্যাগে মোড়ানো একটি রিভলভার পাওয়া যায়।

উদ্ধার করা বোমাগুলো পরীক্ষা করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত করেছে বোমাগুলো তাজা ছিল। নিরাপত্তার স্বার্থে বোমাগুলো তাৎক্ষণিকভাবে বালতির পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধার করা অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর