Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ০৯:৩৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১১:০৯

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ।

রাজবাড়ী: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে ঘন কুয়াশা পড়তে শুরু করলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর