Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল উদ্বোধন

স্পেশাল করেপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২৫

বগুড়ায় হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল উদ্বোধন

বগুড়া: বগুড়ায় টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল উদ্বোধন করা হয়েছে। ঢাকার পর এটি দেশের দ্বিতীয় এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ ক্যানসার কেয়ার ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করলো।

বুধবার (২৪ ডিসেম্বর)সন্ধ্যায় মম ইন হোটেলে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একটি সাইন্টিফিক প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে টিএমএসএস।

টিএমএসএস আনুষ্ঠানিকভাবে তাদের এই অত্যাধুনিক ক্যানসার ইউনিট উদ্বোধনের ফলে উত্তরবঙ্গ ও আশপাশের অঞ্চলের রোগীরা আরও সহজে ও স্বল্প খরচে হেমাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টের চিকিৎসা করাতে পারবে। পাশাপাশি বিভিন্ন উন্নত চিকিৎসা-সেবাও নিতে পারবেন। এতে করে ঢাকা-কেন্দ্রিক হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতাও কমবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. হোসনে আরা বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) এর সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, চিফ কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমএন্ডডিসি এর সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উত্তরবঙ্গে এই প্রথম হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল স্থাপনের মধ্যদিয়ে ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। মানব সেবায় টিএমএসএসের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই কামনা করছি।

টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. হোসনে আরা বেগম বলেন, বগুড়ায় এমন অত্যাধুনিক একটি ক্যানসার কেয়ার ইউনিট চালু হওয়ায় উত্তরবঙ্গ ও আশপাশের অঞ্চলের রোগীরা এখন সাশ্রয়ী খরচে বিশ্বমানের ক্যানসার ও ট্রান্সপ্লান্ট চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এই ইউনিট চালুর মাধ্যমে দেশে হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেবার আধুনিকায়ন ও উন্নয়নে টিএমএসএস-এর প্রতিশ্রুতি ও প্রচেষ্টা আরও দৃশ্যমান হয়েছে। এখানে রোগীরা নির্ভুল টেস্ট রিপোর্ট, বিশ্বমানের চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞের পরামর্শ পাবেন।

অনুষ্ঠানে সাইন্টিফিক প্রোগ্রামে দেশের শীর্ষস্থানীয় হেমাটোলজিস্ট ও চিকিৎসকরা অংশ নিয়েছেন। এতে হেমাটোলজি, অঙ্কোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাম্প্রতিক অগ্রগতি, চিকিৎসা পদ্ধতি ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর