Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি বায়েদুর রহমান শাহীন। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।

বক্তব্যে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বস্তুনিষ্ঠতা। তাই জনস্বার্থে, এমনকি নিজ স্বার্থেও সাংবাদিককে বস্তুনিষ্ঠ ও নৈতিকতার চর্চা করতে হয়। বস্তুনিষ্ঠতায় ঘাটতি পড়লে সাংবাদিকতা ও দেশ—উভয় ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হয়।’

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক বাচ্চু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সারাবাংলার ব্যুরো প্রধান শামীম উল হাসান অপু।

এছাড়া আলোচনায় অংশ নেন বিএফইউজের দফতর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

সাধারণ সভায় ইউনিয়নের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দিচ্ছে নগদ
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৭

আরো

সম্পর্কিত খবর