Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

সারাবাংলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪

বাংলা একাডেমি। ফাইল ছবি

ঢাকা: ২০২৫ সালের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নয় জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন—

ক. কবিতা — মোহন রায়হান
খ. কথাসাহিত্য — নাসিমা আনিস
গ. প্রবন্ধ/গদ্য — সৈয়দ আজিজুল হক
ঘ. শিশুসাহিত্য — হাসান হাফিজ
ঙ. অনুবাদ — আলী আহমদ
চ. গবেষণা — মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
ছ. বিজ্ঞান — ফারসীম মান্নান মোহাম্মদী
জ. মুক্তিযুদ্ধ — মঈদুল হাসান

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বিজ্ঞাপন

রমজানে মানসিক স্বাস্থ্য
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩

কণ্ঠশিল্পী নোবেল ফের গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর