Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁওতাল কিশোরী

মো. হাসান মাহমুদ (হাসান)
১৩ জুন ২০২৫ ১৬:০১

মহুয়া ফুলের মৌ এনে দাও
সাঁওতাল কিশোরী,
আমি মাতাল চোখেতে
তোমার ঐ রূপসুধা দেখি।

ঢেলে দাও শরাব
এলো কেশে থাকো পাশে বসে,
মধু সুধা পান করে
চলো আজ হারাই অন্য আবেশে।

কে বলে সে কৃষ্ণবর্ণ—চন্দ্রগ্রহণ
সে যে আমার অতি আপন,
ভরা পূর্ণিমার চাঁদ
তারে পেতে চায় মন সারাক্ষণ।

মহুয়া ফুলের মধু এনে দাও
আমি মাতাল হই,
নেশা ভরা চোখে
তোমার পানে শুধু চেয়ে রই।

তোমার কাজল কালো আঁখিতে
আমি ডুবে যাই,
অন্য আবেগে মিলাতে
চলো না আজকে হারাই।

বাঁধ আমায় শক্ত বাঁধনে
বাঁধ আমায় পাশে রাখতে,
শক্ত করে ধর হাত
মরেছি আমি তোমার হাসিতে।

মাতাল আমি হইনি কখনো আগে—
মহুয়া ফুলের মধু এনে দাও,
ও সাঁওতাল কিশোরী
শুধু নেশা নেশা লাগে।

বিজ্ঞাপন

সুরার নেশা নয়, আঁখির নেশা—
মাতাল হয়েছি আমি,
ধর আমায় শক্ত করে
বাঁধিয়ে রাখো তোমার বাহুডোরে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো