Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রমণে নিশ্চিন্ত থাকতে ফার্স্ট এইড কিটে রাখুন এই জরুরি জিনিসগুলো

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৮:১০

ভ্রমণ মানেই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। কিন্তু হঠাৎ অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনা পুরো আনন্দটাই মাটি করে দিতে পারে। তাই দেশেই হোক বা বিদেশে একটি প্রস্তুত ফার্স্ট এইড কিট আপনার ভ্রমণকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে পারে।

চাইলে বাজার থেকে প্রস্তুত কিট কিনতে পারেন। আবার খুব সহজেই প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে নিজেও একটি কিট তৈরি করে নিতে পারেন।

ফার্স্ট এইড কিটে যা রাখবেন…

জীবাণুনাশক ওয়াইপ: হাত ও ব্যবহার্য জিনিস পরিষ্কার রাখতে খুবই কার্যকর।

হ্যান্ড স্যানিটাইজার: কমপক্ষে ৬০% অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার রাখুন। ক্ষত স্পর্শ করার আগে হাত পরিষ্কার রাখা জরুরি।

বিজ্ঞাপন

ব্যথানাশক ওষুধ: মাথাব্যথা, শরীর ব্যথা বা মচকানো উপশমে কাজে লাগে।

অ্যালোভেরা জেল: রোদে পোড়া বা ত্বকের জ্বালাপোড়া কমাতে উপকারী।

অ্যান্টিবায়োটিক মলম: ক্ষতস্থানে সংক্রমণ প্রতিরোধে ব্যান্ডেজ দেওয়ার আগে ব্যবহার করুন।

তরল অ্যান্টিসেপটিক: ছোটখাটো কাটাছেঁড়া পরিষ্কার রাখতে স্প্রে বা লিকুইড অ্যান্টিসেপটিক রাখুন।

ব্যান্ডেজ (বিভিন্ন সাইজ): ছোট থেকে বড় সব ধরনের ক্ষতের জন্য প্রয়োজন।

গজ ও গজ রোল: বড় আঘাতের ক্ষেত্রে ব্যান্ডেজের পাশাপাশি গজ অত্যন্ত জরুরি।

মেডিকেল টেপ: গজ বা ব্যান্ডেজ ঠিকভাবে আটকাতে সাহায্য করে।

প্রয়োজনীয় ওষুধ: ভ্রমণে হঠাৎ অসুস্থতা সামলাতে সঙ্গে রাখুন অ্যান্টাসিড, ডায়রিয়ার ওষুধ, অ্যান্টিহিস্টামিন, সর্দি-কাশির ওষুধ, বমি প্রতিরোধক, স্যালাইন ও নাজাল স্প্রে।

একটি ছোট ফার্স্ট এইড কিট আপনার ভ্রমণকে অনেকটাই নিরাপদ করে তুলতে পারে। তাই ব্যাগ গোছানোর সময় এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে ভুলবেন না। কারণ প্রস্তুত থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা।

বিজ্ঞাপন

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর