Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনামে গণহত্যা দিবস পালিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:০৩

ঢাকা: ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে গণহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাতে নিহত সকল শহিদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনার পর্বে মূল বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালরাতের নৃশংস হত্যাকান্ডসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ দেশের জনগনকে, যদের অসামান্য অবদান আর আত্নত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজ পতাকা।

বিজ্ঞাপন

২৫ মার্চ গণহত্যায় হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে রাষ্ট্রদূত রহমান বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিশ্বের নৃশংস ও নারকীয় গণহত্যাগুলোর অন্যতম। তিনি ভবিষ্যতে শান্তির বাংলাদেশ বিনির্মাণে এবং বিশ্বে মানবাধিকার সমুন্নত রাখতে এই গণহত্যাকে দেশে-বিদেশে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর