Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদের প্যানেল জয়ী

নজমুল হক, ফ্রান্স থেকে
১৭ মার্চ ২০২৬ ১১:৩৮

নাহিদুল মোহাম্মদ।

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফায় উত্তর প্যারিসের সাঁ-দনি শহর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদের প্যানেল জয়ী হয়েছে।

রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত ভোটে তিনি অতিবাম রাজনৈতিক দল লা ফ্রঁস আঁসুমিজের (এলএফআই) প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় লাভ করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত তিনিই একমাত্র বিজয়ী। একই শহর থেকে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী সরুফ সদিউল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি।

নাহিদুল বর্তমানে প্যারিসের সবর্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় সাঁ-দনি এলাকায় দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্যানেল প্রথম দফাতেই ৫০ শতাংশের বেশি ভোট পেলে সেখানে দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রয়োজন হয় না।

তবে ফ্রান্সের অন্যান্য এলাকায় পৌর নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/ইআ