Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদ দেখা যায়নি, ৭ নভেম্বর আখেরি চাহার শোম্বা


১০ অক্টোবর ২০১৮ ২২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১২ অক্টোবর) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৭ নভেম্বর (বুধবার) পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মুকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

এদিন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শহিদুজ্জামান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এস এস ও আব্দুল্লাহ ইউসুফ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারি আবু রায়হান।

বিজ্ঞাপন

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল (বৃহস্পতিবার) পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার (১২ অক্টোবর) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে আর ৭ নভেম্বর (বুধবার) পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো