অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট ব্যবহার করতে গিয়ে বিজ্ঞাপনের যন্ত্রণায় পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন ফ্রি অ্যাপ ব্যবহারের সময় হুটহাট স্ক্রিনজুড়ে বিজ্ঞাপনের উপস্থিতিতে বিরক্তি চরমে পৌঁছায়। বেশিরভাগ ব্যবহারকারী একে নিয়তি বলে মেনে নিলেও, খুব সহজ এক কৌশলে এই সমস্যার সমাধান করা যায়।
মাত্র এক মিনিটেই মুক্তি:
আপনার ফোনের সেটিংসের ডিএনএস (DNS) অপশন ব্যবহার করে বিজ্ঞাপন ব্লক করার উপায়…
* ফোনের Settings-এ গিয়ে সার্চ বারে লিখুন ‘Private DNS’।
* এবার ‘Private DNS provider hostname’ বা ফোনের মডেল ভেদে ‘Specified DNS’ অপশনটি সিলেক্ট করুন।
* সেখানে টাইপ করার জায়গায় লিখুন: dns.adguard.com
* সবশেষে ‘Save’ বাটনে ক্লিক করুন।
বিকল্প পদ্ধতি ও সতর্কতা:
সেটিংস ছাড়াও বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে অনেকে AdAway বা Blokada-র মতো অ্যাপ ব্যবহার করেন। গুগল সার্চ করে এসব অ্যাপ ডাউনলোড করে প্রাইভেট ডিএনএস চালু করা যায়।
কখনও কখনও ডিএনএস অন থাকলে কিছু নির্দিষ্ট ওয়েবসাইট লোড হতে সমস্যা করতে পারে। এমনটি হলে একইভাবে সেটিংসে গিয়ে ডিএনএস অপশনটি সাময়িকভাবে ‘Off’ করে দিলেই সমস্যার সমাধান হবে।
যেকোনো থার্ড-পার্টি ডিএনএস বা অ্যাপ ব্যবহারের আগে তার বিশ্বস্ততা যাচাই করে নিন। কারণ আপনার ইন্টারনেট ট্র্যাফিক সেই সার্ভারের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে।
এই ছোট কৌশলটি অবলম্বন করলে আপনার ব্রাউজিং হবে আরও দ্রুত, সুরক্ষিত এবং বিজ্ঞাপনমুক্ত।