Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুগল মেসেজের নতুন ‘স্টার’ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২ মার্চ ২০২৬ ১৭:২৯

প্রতিদিনই আমাদের ফোনে অসংখ্য টেক্সট মেসেজ আসে। নিয়মিত বার্তা আদান-প্রদানের ভিড়ে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো হারিয়ে যায়। পরে প্রয়োজনের সময় সেই নির্দিষ্ট মেসেজটি খুঁজে না পেয়ে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তবে গুগল মেসেজেস (Google Messages) অ্যাপের ‘স্টার মেসেজ’ সুবিধা ব্যবহার করে আপনি সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন।

আপনার প্রয়োজনীয় বার্তাগুলো আলাদা করে রাখার পদ্ধতি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো…

* প্রথমে ফোনের গুগল মেসেজেস অ্যাপটি ওপেন করুন।

* যে কথোপকথনের (Conversation) ভেতর আপনার গুরুত্বপূর্ণ তথ্যটি আছে, সেটি নির্বাচন করুন।

* কাঙ্ক্ষিত বার্তাটির ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন (Long Press)।

বিজ্ঞাপন

* ওপরে একটি মেনু বার দেখা যাবে। সেখানে থাকা ‘স্টার’ (Star) আইকনটিতে ক্লিক করুন। ব্যাস! বার্তাটি এখন আপনার স্টার করা তালিকায় সংরক্ষিত হয়ে গেল।

স্টার করা বার্তাগুলো খুঁজে পাবেন যেখানে
স্টার করা বার্তার সংখ্যা বেশি হয়ে গেলে অনেকেই সেগুলো খুঁজতে হিমশিম খান। তবে গুগল মেসেজে এগুলো খুঁজে পাওয়া বেশ সহজ:

* অ্যাপের মূল ইন্টারফেসে থাকা সার্চ (Search) অপশনে যান।

* সেখানে থাকা ক্যাটাগরিগুলো থেকে ‘Starred’ অপশনটি নির্বাচন করুন।

* আপনি বিভিন্ন সময়ে স্টার করে রাখা সব মেসেজ একত্রে দেখতে পাবেন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর