Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা সপ্তাহের প্রথম সকাল; আজ রোজ ডে

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮

৭ ফেব্রুয়ারি মানেই রোজ ডে। ভালোবাসা সপ্তাহের শুরুটা হয় গোলাপ দিয়ে।কথা কম, ইশারা বেশি। প্রেমিক–প্রেমিকা, বন্ধু, এমনকি নীরব ভালোবাসার মানুষটিও আজ গোলাপের মাধ্যমে অনুভূতি জানানোর সুযোগ পায়।

গোলাপ কেন?

গোলাপকে বলা হয় ভালোবাসার ভাষা। যুগ যুগ ধরে এটি প্রেম, সৌন্দর্য আর আবেগের প্রতীক। কারণ গোলাপে অনেক অনুভূতি আছে, যা বলা যায় না, শুধু দেওয়া যায়।

রঙে রঙে অনুভূতি

লাল গোলাপ মানেই গভীর প্রেম।
গোলাপি বলছে কৃতজ্ঞতা আর মিষ্টি অনুভূতি।
সাদা গোলাপ শান্তি ও পবিত্রতার প্রতীক।
হলুদ গোলাপ বন্ধুত্ব আর হাসির বার্তা দেয়।
একটি রঙ, একটি মনের কথা; এটাই রোজ ডের মজা।

প্রেমিকদের দিন, নাকি সবার?

বিজ্ঞাপন

রোজ ডে এখন আর শুধু প্রেমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই। বন্ধু, সহপাঠী, এমনকি পরিবারের মানুষদেরও গোলাপ দিতে দেখা যায়। ভালোবাসা তো শুধু রোমান্টিক নয়;এটা যত্ন আর সম্মানেরও নাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপ

হাতে গোলাপ না থাকলেও সমস্যা নেই। একটি ছবি, একটি ইমোজি , কিংবা ছোট্ট ক্যাপশন-ডিজিটাল গোলাপেই ভরে যাচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম টাইমলাইন।

ছোট্ট গোলাপ, বড় অনুভূতি

রোজ ডে আসলে দামি উপহারের দিন নয়। একটি সাধারণ গোলাপই বলে দিতে পারে ‘আমি তোমাকে মনে রাখি’। এই ছোট্ট অনুভূতিই দিনটাকে বিশেষ করে তোলে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর