ঢাকা: ‘পেস্ট্রি শেফ’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা;
পদের নাম: পেস্ট্রি শেফ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা:
*এসএসসি পাস হতে হবে;
*হাসপাতাল, হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁয় কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত।