ঢাকা: ‘অফিস সহায়ক’ পদে ১০৩ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদফতর;
পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১০৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।