ঢাকা: ১৭তম গ্রেডে ৪৭২ ‘কারারক্ষী ও মহিলা কারারক্ষী’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদফতর। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারা অধিদফতর;
১. পদের নাম: কারারক্ষী;
পদসংখ্যা: ৪৫০টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা:
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*উচ্চতা অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে;
২. পদের নাম: মহিলা কারারক্ষী;
পদসংখ্যা: ২২টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা:
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) হতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-২১ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।