ঢাকা: বিজনেস সেলস বিভাগে ‘কী অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে ১০ কর্মী নিয়োগে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল পরিষেবা নগদ লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
পদের নাম: কী অ্যাকাউন্ট ম্যানেজার;
বিভাগ: বিজনেস সেলস;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, বার্ষিক বেতন বৃদ্ধি, বিমা সুবিধা, টিএ বিল, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২১ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা:
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ব্যাংক, বিনিয়োগ/মার্চেন্ট ব্যাংকিং, টেলিযোগাযোগে কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।