Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি দিচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৬:৫২

ঢাকা: ১৬তম গ্রেডে ‘গাড়িচালক’ পদে ১২ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক);

পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা

  • অন্যূন অষ্টম শ্রেণি পাস হতে হবে;
  • হালকা/ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বিজ্ঞাপন

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা https://bscic.teletalk.com.bd/bscic25/ এই ঠিকানায় ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।