ঢাকা: ইন্টারনাল অডিট বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বসুন্ধরা গ্রুপ। গ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৪ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
বিভাগ: ইন্টারনাল অডিট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/অ্যাকউন্টিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং নীতি এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ধারণা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত।