Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোজ কুমার ও তাসনুভা তিশার ‘কিছু বিস্মরণের নদী’


১০ মে ২০২১ ১৬:০২

খাদিজা গার্মেন্টেসে চাকরী করে। বস্তির একটা ছোট্ট ঘরে আছিয়ার সাথে থাকে। তাদের এই জীবনে উটকো হিসেবে আসে আক্তার নামে এক গ্যারেজ মেকানিক। ভুল বোঝাবুঝিতে জীবনের এক নতুন অধ্যায় এসে ভর করে খাদিজার জীবনে। এক অতিন্দ্রীয় মৌনতা ছড়িয়ে আসে প্রেম। খাদিজা তবুও সিদ্ধান্তহীনতার দোলাচলে দুলতে থাকে। আক্তার কি আসলেই ভালো মানুষ! নাকি পুরোটাই তার লোক দেখানো অভিনয়!

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘কিছু বিস্মরণের নদী’। সিদ্দিক আহমেদ ও রোমেল রহমানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন সিদ্দিক রহমান। অভিনয় করেছেন মনোজ কুমার, তাসনুভা তিশা, কাজী উজ্জ্বল, মনীষা শিকদার প্রমূখ।

বিজ্ঞাপন

একক নাটক ‘কিছু বিস্মরণের নদী’ প্রচারিত হবে সোমবার (১০ মে) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো