Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও কোরিয়ান ছবির রিমেকে সালমান খান


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পর পর বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং করছেন এখন। তারপর এপ্রিলে শুরু করবেন প্রতীক্ষিত ‘দাবাং’ এর তৃতীয় কিস্তির শুটিং। তারপরই তিনি কাজ শুরু করবেন দক্ষিণ কোরিয়ান ব্যবসা সফল ভেটেরান ছবির হিন্দি সংস্করণের ছবিতে। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে এরইমধ্যে দক্ষিণ কোরিয়ান এই ছবিটির প্রযোজনা সংস্থা সিজে এন্টারটেইনমেন্ট ও সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এসব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  জুমানজি’র সিক্যুয়ালে ফিরছেন নিক জোনাস


একজন পুলিশ অফিসারের  গল্প নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। ভেটেরান দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যবসা সফল ছবি।

হিন্দি সংস্করণে এই ছবির নাম কি হবে সেটা এখনো অপ্রকাশিত। পরিচালকের নামও প্রকাশ করা হয়নি। বিস্তারিত তথ্য জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

যদিও শুটিং চলা ‘ভারত’ ছবিটিও একটি কোরিয়ান ছবির হিন্দি সংষ্করণ। দক্ষিণ কোরিয়ান ওড টু মাই ফাদার ছবির হিন্দি রিমেক ভারত। এটি চলতি বছর ঈদে মুক্তি পাবে।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   মনোজ-ঈশানার ‘গানের স্পর্শে তুমি’

.   বসছে মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর

.   ভালোবাসা দিবসে আসছে আরাফাত মহসিনের অ্যালবাম

.   শুক্রবার মুক্তি পাচ্ছে পাঁচ তারকার দুই ছবি

.   আমির-সালমানকে নিয়ে কোথায় যাচ্ছিলেন অমিতাভ?


বিজ্ঞাপন

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

আরো