Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকার বকুল পাচ্ছেন এস এম সোলায়মান প্রণোদনা


২০ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকার বকুল ও এস এম সোলায়মান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বরেণ্য নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানের নামে প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০১৮’ পাচ্ছেন অভিনেতা ও নাট্যনির্দেশক বাকার বকুল। আসছে ২২ সেপ্টেম্বর (শনিবার) জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করছে এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা। সেখানেই তাকে এই প্রণোদনা দেয়া হবে।


আরও পড়ুন :  এবার সানি লিওনের মোমের মূর্তি


এবারের আয়োজনে স্মারক বক্তৃতা প্রদান করবেন লেখক-গবেষক সাজেদুল আউয়াল। প্রধান অতিথি থাকবেন নাট্যজন ম. হামিদ। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী ও নাট্যকার মাসুম রেজা। এছাড়া থাকবে এস এম সোলায়মানের লেখা ‘সুনাই কইন্যার পালা’ নাটকের সংগীত পরিবেশনা। পরিবেশন করবে মহাকাল নাট্য সম্প্রদায়।

বিজ্ঞাপন

প্রয়াত এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে প্রতি বছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্যসংগঠনকে প্রণোদনা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এর আগে এস এম সোলায়মান প্রণোদনা পেয়েছেন আমিনুর রহমান, সাইদুর রহমান, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, রামিজ রাজু এবং পাবনা চাঁটমোহরের সমন্বয় থিয়েটার ও মৌলভীবাজার কমলগঞ্জের মণিপুরি থিয়েটার, হবিগঞ্জের প্রতীক থিয়েটার।

নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের আসামের ডিগবয় শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সোলায়মান নাট্যচর্চায় যুক্ত হন এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনে ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দফা সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। কালান্তর, পদাতিক নাট্য সংসদ, ঢাকা পদাতিক, অন্যদল ও থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ত্রিশটিরও বেশি নাটক রচনা, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এ নাট্যব্যক্তিত্ব। নাট্যকর্মে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক (মরণোত্তর) পান তিনি। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর মাত্র ৪৮ বছর বয়সে এস এম সোলায়মান মারা যান।


আরও পড়ুন :  মামলায় জড়িয়ে সিনেমার নাম পরিবর্তন


সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো