Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা মামলায় গ্রেফতারের পরদিন জামিন পেলেন নোবেল

স্টাফ করেসপন্ডেট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল – ছবি : সংগৃহীত

ঢাকা: প্রতারণা ও নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়ার একদিন পর জামিন পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বাদী ও আসামির মধ্যে আপসের শর্তে ১ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন।

মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

এর আগে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ‘সা রে গা মা পা’ খ্যাত এই গায়ককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।

মঙ্গলবার দুপুরে আদালতে শুনানির সময় বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা) উপস্থিত ছিলেন। বিচারক আপসের বিষয়ে জানতে চাইলে তিনি সম্মতি জানান। পরে উভয় পক্ষ আপস করতে রাজি হলে আদালত জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

শুনানিকালে আদালত কক্ষে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে নোবেল বাদীর সঙ্গে কথা বলেন এবং আইনজীবীর মাধ্যমে ওকালতনামায় স্বাক্ষর নেন।

জামিনের আদেশ শোনার পর নোবেল হাসতে হাসতে উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘জামিন হয়ে গেছে, জেলে যেতে হবে না।’

বাদীপক্ষের আইনজীবী জানান, গত ২ ফেব্রুয়ারি নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে গ্রেফতারের পর থেকেই আপসের আলোচনা চলছিল।

মামলার অভিযোগে বলা হয়, প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল বাদীর কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন।

অভিযোগ রয়েছে, তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টাও করা হয়। এ ঘটনায় নোবেলের মা, স্ত্রী ও আরও তিনজন সহযোগীর বিরুদ্ধে মামলায় চার্জশিট দেয় পিবিআই।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

২ মার্চ জাতীয় ভোটার দিবস
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

৩৯ মাস পর রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২২

আরো

সম্পর্কিত খবর