জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেনেভায় আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের শিল্পী শেখ ইসতিয়াক বাংলা লোকসঙ্গীত পরিবেশন করে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছেন। অনুষ্ঠানটি আয়োজন করে Permanent Mission of Bangladesh in Geneva এবং এটি অনুষ্ঠিত হয় United Nations Office at Geneva-এ।
শেখ ইসতিয়াক বলেন, মাতৃভাষা শুধুমাত্র ভাষা নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বাংলা লোকসঙ্গীতের মাধ্যমে তিনি বাংলাদেশের শিকড়, মানুষের জীবনধারা এবং ভাষার শক্তি তুলে ধরেন। উপস্থিত অতিথিরা তার পরিবেশিত গান দ্বারা মুগ্ধ হন।
উক্ত সেমিনারে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও তাদের মাতৃভাষায় গান পরিবেশন করেন। UNESCO ঘোষিত International Mother Language Day বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর পালিত হয়।
শেখ ইসতিয়াক উল্লেখ করেন, জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলা সংগীত উপস্থাপন করা তার জন্য গর্বের, এবং এটি একজন শিল্পী এবং বাংলাদেশি হিসেবে তার কাছে ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত।