Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার, পুরোপুরি শঙ্কামুক্ত নন তানিয়া বৃষ্টি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২২

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রীর চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এখনও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না তাকে।

নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দীর্ঘ সময়ের অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্ট-অপারেটিভ জটিলতা এড়াতে সবাইকে দোয়া করার অনুরোধও জানিয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোনকল দিয়ে তাদের বিব্রত না করতে। এমন সংবেদনশীল সময়ে মানসিক স্থিতি বজায় রাখাই সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ঘাসফুল দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা গোয়েন্দাগিরি।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই অভিনেত্রী। রায়হান খান পরিচালিতব্য ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজ করার কথাও ছিল তার। ঠিক এমন সময়েই অসুস্থতার খবর ভক্তদের উদ্বিগ্ন করে তোলে।

অভিনয়ের পর্দায় যিনি সবসময় প্রাণবন্ত, সেই তানিয়া বৃষ্টির বাস্তব জীবনের এই লড়াই যেন দ্রুতই সুস্থতার গল্পে পরিণত হয়।এটাই এখন সহকর্মী ও ভক্তদের একমাত্র কামনা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর