Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে বিয়ের পিঁড়িতে হানিয়া-অসীম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪

বিনোদন জগতের জনপ্রিয় দুই মুখ হানিয়া আমির ও অসীম আজহারের প্রেম-বিচ্ছেদ নিয়ে চর্চার শেষ নেই। পাকিস্তানের এই মডেল-অভিনেত্রী এবং গায়কের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। দীর্ঘ বিচ্ছেদের মেঘ কাটিয়ে আবারও তাদের প্রেমের আকাশে সুবাতাস বইতে শুরু করেছে। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, পুরোনো সব মান-অভিমান ভুলে আবারও এক হয়েছেন তারা। শুধু তাই নয়, আসন্ন পবিত্র রমজান মাসেই চার হাত এক হতে যাচ্ছে এই আলোচিত যুগলের।

শোনা যাচ্ছে, দীর্ঘদিনের ভাঙা প্রেম জোড়া লাগার পর এবার তারা সম্পর্কটিকে পূর্ণতা দিতে চান। বড় কোনো আয়োজন নয়, বরং ঘরোয়া ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন এই জুটি। পাকিস্তানভিত্তিক বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক বিভিন্ন মাধ্যম দাবি করছে, হানিয়া ও অসীম তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত। যদিও বিয়ের বিষয়ে এখনো পর্যন্ত এই দুই তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তাদের ঘনিষ্ঠ মহলে এ নিয়ে বেশ শোরগোল চলছে।

বিজ্ঞাপন

হানিয়া ও অসীমের সম্পর্কের ইতিহাস বেশ বৈচিত্র্যময়। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তারা শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন। ২০২০ সালে হুট করেই বিচ্ছেদের খবর দিয়ে ভক্তদের হতাশ করেন হানিয়া। পরবর্তীতে অসীম আজহার অন্য একজনের সঙ্গে বাগদান সারলেও সেই সম্পর্কটি স্থায়ী হয়নি। সময়ের আবর্তে আবারও একে অপরের সান্নিধ্যে ফিরে এসেছেন তারা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভক্তরা এখন অপেক্ষায় আছেন তাদের প্রিয় এই জুটির রাজকীয় পরিণয় দেখার জন্য।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর